হাসান চত্বর ও মাথাভাঙ্গা ব্রিজ এলাকা দখলমুক্ত

চুয়াডাঙ্গা বড় বাজারে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপলোড তারিখঃ 2026-08-08 ইং
হাসান চত্বর ও মাথাভাঙ্গা ব্রিজ এলাকা দখলমুক্ত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের শহিদ হাসান চত্বর ও নতুন মাথাভাঙ্গা ব্রিজ এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে শহিদ হাসান চত্বর, নতুন মাথাভাঙ্গা ব্রিজ ও আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণ করা হয়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ফুটপাত ও সরকারি জায়গা দখল করে অস্থায়ী দোকান স্থাপন করেছিলেন। এতে প্রতিদিন এ ব্যস্ত এলাকায় যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। জনসাধারণের ভোগান্তি কমানো এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।


অভিযানে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা পৌরসভা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চলাকালে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন। অভিযান চলাকালে রেভিনিউ ডেপুটি কালেক্টর এস. এম. আশিস মোমতাজ দোকানদারদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।


নির্দেশনা অনুযায়ী অধিকাংশ দোকানদার তাদের মালামাল সরিয়ে নেন। যেসব দোকানের মালিককে পাওয়া যায়নি, সেসব দোকানের চেয়ার, টেবিলসহ অন্যান্য সামগ্রী পৌরসভার গাড়িতে তুলে নেওয়া হয়। পরে শহিদ হাসান চত্বর ও নতুন মাথাভাঙ্গা ব্রিজের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানগুলো ভেঙে ফেলা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর এস. এম. আশিস মোমতাজ, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক পলাশ, পৌরসভার সুপারভাইজার, শ্রমিক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)