মেমননগর বিডি হাইস্কুলের সভাপতি হলেন মশিউর রহমান

আপলোড তারিখঃ 2026-08-07 ইং
মেমননগর বিডি হাইস্কুলের সভাপতি হলেন মশিউর রহমান ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকার ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান মেমননগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দ্বিতীয় বারের মতো দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মো. মশিউর রহমান। দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা স্কাউট দলের মনোমুগ্ধকর বাদ্যযন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে এবং ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। দায়িত্বভার গ্রহণ শেষে আলহাজ্ব মো. মশিউর রহমান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।


এসময় তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা-পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।


এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের উন্নয়ন, সুনাম অক্ষুণ্ন রাখা এবং শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)