দামুড়হুদায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-08-07 ইং
দামুড়হুদায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদা মডেল থানা-পুলিশের পৃথক অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন এবং ধর্ষণ ও চুরি মামলার দুই আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ও গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের ইসলাম শেখের ছেলে কলিম উদ্দিন ওরফে কালু (৪০), সুবুলপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজিদ হাসান (২৮), বাঘাডাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২৪), হুদাপাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে নুর আলীম (২৫) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মধুগাড়ী গ্রামের স্বপন কুমারের ছেলে শ্রী শাওন কুমার বিশ্বাস (২৫)।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীনের নেতৃত্বে এসআই মো. সবুজ উদ্দিন ও এসআই প্রদীপ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বাঘাডাঙ্গা নতুনপাড়া এলাকায় অক্সফোর্ড সোলার টেকনোলজির সামনে থেকে কলিম উদ্দিন ওরফে কালু, সাজিদ হাসান ও আশিকুর রহমানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. সবুজ উদ্দিন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


এদিকে, চুরি মামলার (মামলা নম্বর ০১, তারিখ: ৩ আগস্ট ২০২৬) এজাহারভুক্ত ৪ নম্বর আসামি নুর আলীমকে হুদাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার (মামলা নম্বর ০৫, তারিখ: ১০ জুলাই ২০২৬) আসামি শ্রী শাওন কুমার বিশ্বাসকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুগাড়ী গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)