বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে

আপলোড তারিখঃ 2026-08-07 ইং
বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে ভারতীয় ফেনসিডিল, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, ভায়াগ্রা ট্যাবলেট ও ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।


বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৮/৪-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠে জাহাঙ্গীরের আমবাগানে হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামিবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়। একই সময় ও একই স্থানে হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহলে আসামিবিহীন অবস্থায় ৭ হাজার ৬২০ পিস ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।


এদিকে, গত বুধবার রাত ১২টা ২০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের সিরাজ মিয়ার পাটক্ষেতে সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৬৯ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এছাড়া একই দিন রাত ২টা ২০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭০/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের রফজেলের আমবাগানে হাবিলদার মো. আবুল হাসানের নেতৃত্বে পরিচালিত নিয়মিত মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা মাদক ও ভারতীয় ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)