ঝিনাইদহ র‌্যাবের গোপন সংবাদের ভিত্তিতে মাগুরায় অভিযান বিপুল পরিমান চোরাাই মদসহ আটক ১১

আপলোড তারিখঃ 2016-09-30 ইং
ঝিনাইদহ র‌্যাবের গোপন সংবাদের ভিত্তিতে মাগুরায় অভিযান বিপুল পরিমান চোরাাই মদসহ আটক ১১ ছবির ক্যাপশন:
`11-Madok-person-Atok` ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ র‌্যাবের হাতে বিপুল পরিমান চোলাই মদসহ ১১ জন আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা সদর উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার চোলাই মদ, নগদ টাকা ও মোবাইল ফোন  সহ ১১ জন অবৈধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে মাগুরা সদরের মা ফিলিং স্টেশনের সামনে ও পাশ্ববর্তী শিমুলিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।  ঝিনাইদহ র‌্যাব-৬ এর উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান, সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদরের মা ফিলিং স্টেশনের সামনে এবং পার্শ্ববর্তী শিমুলিয়া গ্রামের রবিউল আজমের বাড়িতে অভিযান চালিয়ে ১১ জন অবৈধ মদ ব্যবসায়ীকে আটক করে। এসময় ড্রাম, কন্টেইনার ও বোতল ভর্তি প্রায় ৩ হাজার লিটার চোলাই মদ, নগদ ৩৬ হাজার টাকা ও ৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবানের স্ত্রী আমেনা খাতুন, এজাজুল হক ও নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় র‌্যাব তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ২৭ বোতল ফেন্সিডিল, ৫৫০ গ্রাম গাজা, ০৭টি বিভিন্ন মডেলের মোবাইলসেট এবং নগদ ১,৪৭,৭৪০ টাকা জব্দ করে। গ্রফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায় সোপর্দ করে আসামীদের বির`দ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯ (১) টেবিলের ৭(ক)/৯(খ)/৩(ক) ধারার মামলা করা হয়। উল্লেখ্য, কোরবান আলী ও তার সাঙ্গপাঙ্গরা প্রায় পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়লেও বেশি দিন জেল হাজতে থাকে না। আইনের ফাঁক ফোকর দিয়ে তার বের হয়ে এসে আবারো একই পেশায় নিয়োজিত হয়। কোরবান ও তার স্ত্রী ব্যাপারীপাড়ার সবচে বড় ইয়াবা ব্যবসায়ী বলে র‌্যবি জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)