আলমডাঙ্গায় ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-08-04 ইং
আলমডাঙ্গায় ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে আব্দুল্লাহ (১২) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার আইলহাঁস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ছয়ঘরিয়া গ্রামের আল আমিন জোয়ার্দ্দারের ছেলে। সে স্থানীয় ঘোলদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ তাকে ছোবল দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা প্রথমে দুজন কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয়দের অভিযোগ, কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর করায় হাসপাতালে নিতে বিলম্ব হয়, যা তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বনী ইসরাইল বলেন, সাপের কামড়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সাপের কামড়ের সন্দেহ হলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগই সাপের বিষের কার্যকর চিকিৎসা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)