আলমডাঙ্গায় ৪ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-08-03 ইং
আলমডাঙ্গায় ৪ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাউসপুর ব্রিজ-সাদা ব্রিজ সড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার যুবক হলেন, আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. জিয়ারুল ইসলাম (২৩)।


পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাউসপুর গ্রামের ফিরোজ আলীর ফার্নিচারের দোকানের সামনে থেকে জিয়ারুল ইসলামকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।


এ ঘটনায় গতকাল রোববার তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে আদালত উল্লিখিত দণ্ডাদেশ দেন। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবার, বহন, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)