দর্শনা রেলবাজারের ব্যবসায়ীদের সঙ্গে থানা পুলিশের মতবিনিময়

নিরাপত্তা জোরদারে সিসিটিভি ও নাইট গার্ড বৃদ্ধির আহ্বান

আপলোড তারিখঃ 2026-08-02 ইং
দর্শনা রেলবাজারের ব্যবসায়ীদের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় ছবির ক্যাপশন:

দর্শনা রেলবাজারের দোকান মালিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দর্শনা থানা-পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বাজারের নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন।


সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। চুরি, ছিনতাই, বিশৃঙ্খলাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য দ্রুত থানাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


ওসি নজরুল ইসলাম আরও বলেন, বাজারে নাইট গার্ডের সংখ্যা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের সচেতন থেকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন থানার ওসি। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ও পুরাতন বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মাহাবুব উল ইসলাম খোকন।


এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাত, দপ্তর সম্পাদক সোহাগ হোসেন, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, আব্দুল আজিজ, সুইটসহ সমিতির নেতৃবৃন্দ এবং বাজারের ব্যবসায়ীরা। সভা পরিচালনা করেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)