দামুড়হুদার জয়রামপুর তালপুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-07-31 ইং
দামুড়হুদার জয়রামপুর তালপুকুরে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মল্লিকপাড়ায় পুকুরে ডুবে তপু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তপু (৯) জয়রামপুর গ্রামের অটোচালক ওসমানের ছোট ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে বাড়ির সামনে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, জয়রামপুর গ্রামের অটোচালক ওসমানের ছোট ছেলে তপু বাড়ির সামনে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বিকেল চারটার দিকে স্থানীয়রা তালপুকুরে তপুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। সংবাদ শুনে দামুড়হুদা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)