আলমডাঙ্গায় বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড তারিখঃ 2026-07-31 ইং
আলমডাঙ্গায় বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মোট ১ হাজার ১০০টি ওষুধি, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী মোট ১০ কোটি বৃক্ষরোপণের এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ ছাত্রছাত্রীদের হাতে এই গাছের চারা তুলে দেওয়া হচ্ছে।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘একটি চারাগাছ যেভাবে সঠিক পরিচর্যা ও যত্নে বিকশিত হয়ে ফল, ফুল ও ছায়া দান করে, ঠিক তেমনি আজকের এই শিক্ষার্থীরাও একদিন সুশিক্ষায় শিক্ষিত ও বড় হয়ে দেশের সেবা করবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশের হাল ধরবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, থানা অফিসার বানী ইসরায়েল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।


অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে চারাগাছ রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)