চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-07-28 ইং
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির পাশের রেললাইনে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।


সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয়রা রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এবং পরিচয় নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)