হরিণাকুণ্ডুতে ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের কিউআর ক্যাম্পেইন

আপলোড তারিখঃ 2026-07-28 ইং
হরিণাকুণ্ডুতে ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের কিউআর ক্যাম্পেইন ছবির ক্যাপশন:

'লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ'Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ব্যাংকিং কিউআর কোড পদ্ধতিতে লেনদেন উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেডের হরিণাকুণ্ডু শাখার উদ্যোগে গতকাল সোমবার এ কর্মসূচির আয়োজন করা হয়।


বেলা ১১টায় উপজেলার প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ওটি ইলেকট্রনিক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
ক্যাম্পেইনে কিউআর কোডের মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ ক্যাশলেস লেনদেনের সুফল তুলে ধরে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার জ্যেষ্ঠ পদস্থ কর্মকর্তা (এসপিও) ও শাখা ব্যবস্থাপক মো. তানভীর আহমেদ। তিনি স্থানীয় ব্যবসায়ীদের নগদ টাকার ঝুঁকি এড়িয়ে আধুনিক ব্যাংকিং কিউআর পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু দোকান মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, নিউ মার্কেট সমিতির সভাপতি মো. সবির উদ্দীন এবং নিউ মার্কেট সমিতির সাধারণ সম্পাদক ও দোকান মালিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম।


এছাড়া ব্যবসায়ী সাজ্জাদুর রহমান রাসেল, রাশিদুল ইসলাম রাশেদ, মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুদ শেখ, হামিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান মিন্টু, নাসির উদ্দীনসহ পূবালী ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)