ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের পক্ষে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার খেলোয়াড়, শিশু-কিশোর ও যুবকদের মাঝে ফুটবল জার্সিসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের (বাজার সংলগ্ন) ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. সাখাওয়াত হোসেন বলেন, যুবসমাজকে ক্যাসিনো, জুয়া, মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একজন ভালো খেলোয়াড় শুধু নিজের নয়, দেশ ও জাতিরও গর্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. হারুন অর-রশীদ এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল)। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি উসমান গণি, সেক্রেটারি জাহিদুর রহমান (সম্রাট মিয়া), ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ফরহাদ হোসেন, ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. সাখাওয়াত হোসেন বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মনিরুজ্জামান (মনি), আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার ফুটবলার ও ক্রিকেটার শেখ শামীম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও অনলাইন এবি টেলিভিশনের কনটেন্ট ক্রিয়েটর শেখ রাশেদুজ্জামান রাশেদসহ ক্রীড়া সংস্থার খেলোয়াড়, স্থানীয় শিশু-কিশোর, তরুণ ও ক্রীড়াপ্রেমীরা।
