সাংবাদিক মোজাম্মেল শিশিরের কন্যা ইলমার তৃতীয় জন্মদিন উদ্যাপন

আপলোড তারিখঃ 2026-07-28 ইং
সাংবাদিক মোজাম্মেল শিশিরের কন্যা ইলমার তৃতীয় জন্মদিন উদ্যাপন ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিক মোজাম্মেল শিশিরের কন্যা জান্নাতুল ফেরদৌস ইলমার তৃতীয় জন্মদিন পারিবারিক আয়োজনে উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিনের আয়োজন সম্পন্ন হয়। এসময় ইলমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।


২০২৩ সালের ২৭ জুলাই চুয়াডাঙ্গা মা ক্লিনিকে জন্মগ্রহণ করে জান্নাতুল ফেরদৌস ইলমা। দেখতে দেখতে জীবনের তিনটি বছর অতিক্রম করে সে চতুর্থ বছরে পদার্পণ করেছে।


জন্মদিন উপলক্ষে দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে ইলমাকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তার বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচি, ভাই-বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন ইলমার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)