ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে আলিম লস্করের অপতৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর দাবি

আপলোড তারিখঃ 2026-07-28 ইং
ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে আলিম লস্করের অপতৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে কেন্দ্র করে আলিম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চুয়াডাঙ্গা জেলা শাখা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়ে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, একটি মহল প্রতিষ্ঠানটি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফি।


লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলিম লস্কর ইসলামের পোশাক ও ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল এবং অবৈধ আর্থিক সুবিধা অর্জনের চেষ্টা করছেন। এছাড়া তাবলিগ জামাতের নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।


বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে হানুরবাড়াদী এলাকায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নামে জমি-সংক্রান্ত যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে আলিম লস্কর ও তাঁর সহযোগীরা জড়িত ছিলেন। তাদের দাবি, একটি চক্র বিশ্ববিদ্যালয়টি দখল এবং এর শিক্ষা কার্যক্রম ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।


চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা এবং কোনোভাবেই যেন প্রতিষ্ঠানটি দখলের শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।


চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চুয়াডাঙ্গার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কোনো মহল যদি এটি দখলের চেষ্টা করে, তা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তাই দ্রুত সংকটের সমাধান করে বিশ্ববিদ্যালয় চালু করা প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সুমন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত শাফি, সাধারণ সম্পাদক শাহ কলম, দামুড়হুদা উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা ওলামা দলের নেতাকর্মী ও সমর্থকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)