আলমডাঙ্গায় বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে চেক বিতরণ

আপলোড তারিখঃ 2026-07-28 ইং
আলমডাঙ্গায় বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে চেক বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার নান্দবার গ্রামে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে মানবিক সহায়তার চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। গতকাল সোমবার নান্দবার গ্রামে বজ্রপাতে নিহত নাফিজ গুলজার শান্তর পিতা ও আহত নাহিদ পারভেজের হাতে এ সহায়তার চেক প্রদান করা হয়।


জানা গেছে, গত ৪ জুন সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নান্দবার গ্রামের জাহাঙ্গীর গুলজারের ছেলে নাফিজ গুলজার শান্ত (২৮) ও একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে নাহিদ পারভেজ (২৩) বাড়ির ছাদে অবস্থান করছিল। সে সময় বিকট শব্দে তীব্র বজ্রপাতে বাড়ির পাশে একটি গাছে আগুন ধরে যায়। ওই বজ্রাঘাতে নাফিজ গুলজার শান্ত ও নাহিদ পারভেজ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রবল ঝড়-বৃষ্টির মাঝেই তাদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজ গুলজার শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদ পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে মানবিক সহায়তার এ চেক প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, ইউপি চেয়ারম্যান এমদাদ মুন্সি, নিহত নাফিজ গুলজার শান্তর পিতা জাহাঙ্গীর গুলজার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ মহসীন মোড়ল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)