চুয়াডাঙ্গায় নাইটগার্ডকে ছুরির মুখে জিম্মি করে ১২০০ ড্রাগন গাছ কেটে দেয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2026-07-27 ইং
চুয়াডাঙ্গায় নাইটগার্ডকে ছুরির মুখে জিম্মি করে ১২০০ ড্রাগন গাছ কেটে দেয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাইটগার্ডকে ছুরির মুখে জিম্মি করে প্রায় ১০ কাঠা জমির ১২০০টি ড্রাগন গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্ত বাগানের মালিক আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের মতিয়ার রহমান, জাফর ও জিনারুল ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এ জমি নিয়ে বর্তমানে আদালতে একটি মামলা চলমান রয়েছে। মামলার জের ধরেই শনিবার গভীর রাতে বাগানে থাকা নাইটগার্ডের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করা হয়। এরপর দুর্বৃত্তরা ১০ কাঠা জমিতে থাকা প্রায় ১,২০০টি ড্রাগন গাছ গোড়া থেকে কেটে ফেলে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)