দামুড়হুদায় গাঁজাসহ আটক যুবকের ৪ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-07-24 ইং
দামুড়হুদায় গাঁজাসহ আটক যুবকের ৪ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক পুরিয়া গাঁজাসহ মনিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা মিনি স্টেডিয়াম সংলগ্ন সাহেদ ফার্নিচার দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে নতুন বাস্তপুর গ্রামের আলার উদ্দীনের ছেলে মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঞ্জাবির পকেট থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।


আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হয়। বিচার শেষে আদালত মনিরুল ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)