ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ‘নজরুল বর্ষ-২০২৬-২৭’ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপি, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আজাদ রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, কুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ নজরুল স্মৃতি সংসদের সাধারণ সভাপতি/সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় ‘নজরুল বর্ষ-২০২৬-২৭’ উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
