ছবির ক্যাপশন:
দর্শনা অফিসঃ দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদেরকে আটক করে। আটককৃতরা হল-দর্শনা পৌর এলাকার আজিমপুরের মজনু, আনোয়ারপুরের মোস্তফা ও ইসলামবাজার পাড়ার কুদ্দুস। আটককৃতদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করেছে। পুলিশ জানায়, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, এসআই জাহাঙ্গীর, এএসআই মনির ও লাভলু সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পৌর এলাকায়। গতকাল সন্ধা সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান চালিয়ে দর্শনা ১ পুরিয়া গাঁজা সহ আজিমপুরের মৃত মহির উদ্দিনের ছেলে মজনু (৪০), আনোয়ারপুরের ওহের হকের ছেলে মোস্তফা দেওয়ান (৪৫) ও ইসলাম বাজার পাড়ার মৃত.গফুরের ছেলে কুদ্দুসকে (৩৫) আটক করে। আটককৃত আসামীদেরকে গতকাল রাতেই দামুড়হুদা মডেল থানা পুলিশে সোপর্দ করেছে। এবিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন বলেন, আটককৃত আসামীদেরকে রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
