ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মো. রোকনুজ্জামান রোকনের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন। এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু, সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), সহসভাপতি আকসিজুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার এবং আইনজীবী সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বিকেলে রোকনুজ্জামান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে নিজ গ্রাম আলমডাঙ্গার সাহেবপুরে স্ত্রী-সন্তানসহ যাচ্ছিলেন। তিনি ভালাইপুরে পৌঁছালে গাছের ডাল ভেঙে তাদের মাথার ওপরে পড়ে। এসময় জেলা আইনজীবী সমিতির সদস্য রোকনুজ্জামান রোকন, তার স্ত্রী ইভা ও দুই বছরের ছেলে শিশু সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোকনুজ্জামানকে অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার অপারেশন করা হয়েছে। তাকে আরও দুদিন অবজারভেশনে রাখতে হবে। রোকনুজ্জামানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
