ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক অ্যাডহক কমিটির সভাপতি আজিম খান এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজের সাবেক অ্যাডহক কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াশিকুর রহমান লিপুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত তিন কৃতী শিক্ষার্থী- আরিকা খান, প্রভা ও ইসরাত জাহানকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুসাইন মালিতা। একই সঙ্গে আয়োজিত মা সমাবেশে প্রায় ১৫০ জন নারী অভিভাবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখতে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
