কুতুবপুরে পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-07-21 ইং
কুতুবপুরে পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে রাতের আঁধারে ভারতে পলাতক শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত পোস্টার লাগানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নাজমুল হোসাইন (৩০) কার্যক্রম নিষিদ্ধ কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার হাসনহাটি গ্রামের নুর হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত পোস্টার লাগানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরীয়ত উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় হাসনহাটি এলাকা থেকে নাজমুল হোসাইনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় পোস্টার লাগানোর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। এ বিষয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরীয়ত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের সময় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)