গাংনীতে এতিমখানায় মিলল শিশুর মরদেহ

আপলোড তারিখঃ 2026-07-20 ইং
গাংনীতে এতিমখানায় মিলল শিশুর মরদেহ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে এতিমখানায় এক এতিম শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মাদ্রাসা কক্ষের মধ্যে পড়ে থাকা অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই শিশুর নাম হাসান (৯)। সে গাংনীর আযান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। এ মৃত্যু নিয়ে এতিম খানার সুপারিনটেনডেন্ট ও কর্তব্যরত চিকিৎসকের ভিন্ন মত পাওয়া গেছে। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ।


গাংনী এতিমখানার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান জানান, সকালের খাবার শেষে সকলেই বাইরে কাজে গেলেও শিশু হাসান রুমে ছিল। কিছুক্ষণ পর দুই এতিম শিশু রুমে এসে হাসানকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মুখে ছিল রক্তের দাগ। তখন তড়িঘড়ি করে হাসানকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি মানসিক প্রতিবন্ধী টাইপের ছিল। এতিম শিশু হিসেবে সে মাদ্রাসায় লালন-পালন হচ্ছিল।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর রহমান নয়ন জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তার গলায় সন্দেহজনক দাগ রয়েছে। মরদেহের ময়নাতদন্ত হলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ জানান, এতিম শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহের প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)