জীবননগরে গাছের ডাল কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-07-20 ইং
জীবননগরে গাছের ডাল কাটতে গিয়ে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগরে গাছের ডাল কাটতে গিয়ে শরিফুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার খায়েরহুদা গাজীপাড়ায় এই ঘটনা ঘটে। শরিফুল ইসলাম উপজেলার খায়েরহুদা গাজীপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বলা ১১টার দিকে খায়েরহুদা গ্রামের দক্ষিণ মাঠে একটি গাছের নিচে শরিফুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান। এলাকাবাসীর ধারণা, শরিফুল ইসলাম গাছের ডাল কাটতে গাছে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এদিকে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান সেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)