ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। গত শনিবার রাত ১০টার দিকে দামুড়হুদা রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পোতারপাড়া গ্রামের সাইফুর রহমানের ছেলে সাগর মিয়া (২৫) এবং হাতিকাটা গ্রামের কুতুবউদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২৪)।
গতকাল রোববার দামুড়হুদা মডেল থানা-পুলিশ তাদের আদালতে সোপর্দ করেন। পরে আদালত তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এসআই ফাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে জুড়ানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পোতারপাড়া গ্রামের সাইফুর রহমানের ছেলে সাগর মিয়া ও হাতিকাটা গ্রামের কুতুবউদ্দিনের ছেলে সাব্বির হোসেনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল রোববার দামুড়হুদা মডেল থানা-পুলিশ তাদের আদালতে সোপর্দ করেন। আদালত তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
