ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক একজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল মিয়া (২৫) লোকনাথপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
পুলিশ জানান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের নির্দেশনা এসআই উওম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে লোকনাথপুর গ্রামের চাঁদ আলীর ছেলে জুয়েল মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে
দামুড়হুদা মডেল থানায় ডাকতি মামলায় (যার মামলা নং ৮) তাকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ভোরে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদূরে শেখ ভাটার সামনে গাছফেলে ট্রাক, বাস ও ভ্যান থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
