গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ

সংস্কারের পিছনে সরকার ছুরিকাঘাত করেছে: মামুনুল হক

আপলোড তারিখঃ 2026-07-19 ইং
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছবির ক্যাপশন:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় সাহেদ গার্ডেনে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে এই নাগরিক সমাবেশ শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মূল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। উদ্বোধনী বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি শুয়াইব আহমাদ কাসেমী। তার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, ১৮ জুলাই ২০২৪ একটি গুরুত্বপূর্ণ সময় ছিল, যখন বৈষম্যবিরোধী আন্দোলন ১ দফায় রূপান্তরিত হয়। শহিদ আবু সাইদসহ দেশব্যাপী আরও অনেক শহিদের মাধ্যমে ২০২৪ সালের এই আন্দোলন একটি রক্তক্ষয়ী পর্বে রূপান্তরিত হয়, যা ৫ আগস্ট চূড়ান্তভাবে সাফল্য লাভ করে এবং ফ্যাসিবাদি সরকারের পতন হয়।

তিনি আরও বলেন, আজ সেই সাফল্যের ২ বছর। তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রচলন ছিল। তারপর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে এবং আজ ৫ মাস তারা সরকার গঠিত করেছে। এ দীর্ঘ সময়ে আমাদের যে রাজনৈতিক প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, তাতে বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে। বিগত নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি যে গণভোট নির্বাচিত হয়েছিল, সে গণভোট ছিল ঐক্যমতের জায়গায়। ফ্যাসিবাদ পরবর্তী সকল বাংলাদেশের সকল পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়েই গণভোট অনুষ্ঠিত হয়। এবং সেই গণভোটের প্রায় ৭০% গণরায়ের ভিত্তিতে গণভোটে হ্যাঁ বিজয়ী হয়। এবং তাতে উল্লেখ ছিল বাংলাদেশের সংবিধানগুলো সংস্কার করতে হবে। সেই সংস্কারের পিছনে সরকার ছুরিকাঘাত করেছে এবং নির্মম তামাশা করেছে, যাকে আমরা ঘৃণা করে প্রত্যক্ষণ করেছি।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের গণমানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করায় এবং সে ম্যান্ডেটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করায় বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধ করেছিল। একইসাথে, ২০২৪ সালে গণমানুষের রায়ের সাথে ছিনিমিনি খেলার অপরাধে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে। আমরা আশা করব, তারেক রহমান সে ভুল পথে পা বাড়াবেন না। তিনি কোনোভাবেই শেখ হাসিনাকে অনুসরণ করবেন না।

ফ্যাসিস্ট হাসিনার বিচারের বিষয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার না করলে তা অবশ্যই দেশের জন্য অসম্মানজনক হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ। তিনি বলেন, গত ৫৪ বছর এদেশে বিভিন্ন সরকার এসেছে। নির্বাচনের আগে কেউ প্রতিশ্রুতি দিলে নির্বাচনের পরে কেউ আর সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা জীবনের যে প্রতিটি হিসাব-নিকাশ চেয়ে কাজ করেন, আপনার প্রতিটি কাজের সাথে বাংলাদেশ সর্বপরিসরে আপনার কাজ হিসেবে বহন করে। আমরা আগামী বাংলাদেশকে ইসলামী খেলাফতের পথ দেখাব ইনশাআল্লাহ।

জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের খান ও মুস্তাসিম বিল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দÑবাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক আবুল হাসানাত জালাল, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মেহেরপুর জেলা কমিটির সভাপতি মাওলানা হোসাইন আহমাদ, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মাওলানা মিজানুর রহমান, ঝিনাইদহ জেলা কমিটির সেক্রেটারি আসাদুজ্জামান লাল, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আহ্বায়ক মুহাম্মাদ শাহরিয়ার আলম প্রমুখ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)