আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সামারি ট্রায়ালে দুজনের এক বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-07-17 ইং
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলায় মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় সামারি ট্রায়াল কোর্টে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার গো-হাট সংলগ্ন সোহাগের কাঠের স মিলের পাশে লালব্রিজ-হাউসপুর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মামুন (২৫) এবং রাধিকাগঞ্জ বকসিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মিলন (২২)।


পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুন ও মিলনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।


জানা গেছে, বৃহস্পতিবার দুই আসামিকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে মামুন ও মিলনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলাজুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রি, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)