দামুড়হুদায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জগা আটক

আপলোড তারিখঃ 2026-07-17 ইং
দামুড়হুদায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জগা আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জমির উদ্দিন ওরফে জগাকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাতে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত জমির উদ্দিন ওরফে জগা (৪৮) উপজেলার গোবিন্দহুদা গ্রামের বিলপাড়ার মৃত ফেলু মন্ডলের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার গোবিন্দহুদা বিলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় দামুড়হুদা মডেল থানা-পুলিশ। অভিযানে আটক করা হয় গোবিন্দহুদা গ্রামের বিলপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী জমির উদ্দিন ওরফে জগাকে। তিনি ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, জমির উদ্দিন ওরফে জগা নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)