জীবননগর নতুনপাড়া সীমান্তে ৫০ লাখ টাকার ডিএনএ টেস্ট কিট উদ্ধার

আপলোড তারিখঃ 2026-07-17 ইং
জীবননগর নতুনপাড়া সীমান্তে ৫০ লাখ টাকার ডিএনএ টেস্ট কিট উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৫০ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ২১৪টি ভারতীয় ডিএনএ টেস্ট কিট এবং ৩৮৮ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


বিজিবি জানা যায়, গত বুধবার রাত ১১টা ৪০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের জোড়া পুকুরপাড়ে রিপন মিয়ার আমবাগানে হাবিলদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে আসামিবিহীন ২১৪টি ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ২৯ হাজার টাকা।


একই দিন রাত ৮টা ৩৫ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৮/৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠে আব্দুর রহমানের আমবাগানে সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন ৩৮৮ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)