চুয়াডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি

আপলোড তারিখঃ 2026-07-16 ইং
চুয়াডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার ছবির ক্যাপশন:

১৬ জুলাই 'জুলাই শহিদ দিবস ২০২৬' যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।


সভায় জানানো হয়, আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতে জুলাই শহিদ দিবস পালিত হবে। সকাল সাড়ে ৯ টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শহীদ শাহরিয়ার ও আলমডাঙ্গা উপজেলার শহিদ মাসুদ রানার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।


সভায় আরও জানানো হয়, জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুবিধামত সময়ে স্মরণসভার আয়োজন করা হবে।


এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আমরা দীর্ঘদিন পরাধীন অবস্থায় ছিলাম। একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২৪'শে জুলাই আন্দোলন আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারে না। জুলাই আন্দোলনের ফলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। অবিচার অন্যায় মুক্ত হয়ে নতুন করে সমাজ ব্যবস্থা চালু হবে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি।


আপনারা আমাদের সাথে আছেন, সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই আমাদের সহযোগিতা করছেন। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে অতীতের তিক্ততা আর থাকবে না। আপনাদের সকলকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল (আজ) সাড়ে দশটায় সাহিত্য মঞ্চ আলোচনা সভায় সবাই উপস্থিত থাকবেন।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহিনুর ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাহাবুদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)