সুপার সাকসেস অ্যাওয়ার্ড পেলেন চুয়াডাঙ্গার সৃষ্টি ডেইরির স্বত্বাধিকারী নাজিম উদ্দীন

আপলোড তারিখঃ 2026-07-16 ইং
সুপার সাকসেস অ্যাওয়ার্ড পেলেন চুয়াডাঙ্গার সৃষ্টি ডেইরির স্বত্বাধিকারী নাজিম উদ্দীন ছবির ক্যাপশন:

দেশের অসহায় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬ (সিজন-৩)’ অর্জন করেছেন চুয়াডাঙ্গার সফল উদ্যোক্তা ও সৃষ্টি ডেইরির স্বত্বাধিকারী মো. নাজিম উদ্দীন। গত সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাই সিটি হোটেলে ঢাকা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, নেতৃত্ব, প্রতিভা, দক্ষতা এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের তারকা, গুণীজন, করপোরেট ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। উদ্বোধক ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক (এমপি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস সিকদার মকবুল হক।


আয়োজকেরা জানান, ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড’ কেবল একটি সম্মাননা অনুষ্ঠান নয়; এটি দেশের সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, শিল্পী, গণমাধ্যমকর্মী, কনটেন্ট নির্মাতা ও সৃজনশীল মানুষের মিলনমেলা। পরিচিতি, পারস্পরিক যোগাযোগ এবং নতুন সম্ভাবনা সৃষ্টির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আয়োজনটি ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।


সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মো. নাজিম উদ্দীন বলেন, সমাজের অবহেলিত, অধিকারবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করাই তাঁর লক্ষ্য। কর্মহীন মানুষকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।


তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার প্রান্তিক খামারিদের কথা বিবেচনা করে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের কুকিয়া চাঁদপুরে সৃষ্টি ডেইরি প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে দুধ পাস্তুরিত করে প্যাকেটজাত করা হয় এবং দই, ঘি, মাঠাসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হয়। এসব পণ্য বিক্রির জন্য চুয়াডাঙ্গা বড়বাজারে একটি বিক্রয়কেন্দ্রও স্থাপন করা হয়েছে।


এছাড়া জেলার প্রান্তিক খামারিদের গাভীর দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলাজুড়ে ২০টি দুধ সংগ্রহ কেন্দ্র (ভিএমসিসি) স্থাপন করা হয়েছে। এর ফলে খামারিরা ন্যায্যমূল্যে দুধ বিক্রির সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ডেইরি কারখানা, বিক্রয়কেন্দ্র ও সংগ্রহ কেন্দ্রগুলোতে বহু বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।


নাজিম উদ্দীন বলেন, এই সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় থাকতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)