আপনাদের সঙ্গে আমরা আছি : উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2026-07-15 ইং
আপনাদের সঙ্গে আমরা আছি : উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের সহযোগিতার জন্য সরকার পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি, আপনাদের সঙ্গে। আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতোটুকু পারবো আমি জানি না। বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদেরকে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নবাব নওয়াব আলী চৌধুরী মিলনায়তনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের সাফল্য এবং শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে স্টার্টআপ ইকো সিস্টেম ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর তৈরি বিশেষ অডিও ভিজুয়াল উপস্থাপন করা হয়। বাংলাদেশ মঞ্জুুরি কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে ৪ জন স্টার্টআপ উদ্যোক্তা তাদের যাত্রা শুরুর গল্প তুলে ধরেন। তারা হলেন- ‘শেয়ার ট্রিপ’-এর সিইও’র সাদিয়া হক, চর্চা’র প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম, ‘রাফিয়া ফ্যাশন হাউজ’-এর প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনা, এগ্রি ট্যাক কোম্পানি ‘আই ফার্সা’র সিইও ফাহাদ ইফাজ। অনুষ্ঠানে রাফিয়া ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনা তার নিজের প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয় থেকে অনুদান প্রাপ্তির আবেদনের কথা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সেই অনুদান প্রদানের কথা বলেন। অনুষ্ঠানে চর্চা’র নাফিস রায়হান, ‘রেনোভা বায়োট্যাক’-এর সাজিদুল ইসলাম ও ফ্যাশন হাউজের লুৎফুন্নেসা মেঘলা প্রত্যেকের হাতে ১০ লাখ টাকা, ইন্টারভিউ বস এআই’র শারমিন আখতার, বার্জ শিল্ড’র নিশাদ জাহান ও নিউজ ফেভার এল: ধীরন রায় প্রত্যেকের হাতে ৫ লাখ টাকা এবং ‘কারেক্ট’- এর হাতে ১ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামসহ প্রোভিসিরা প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তা প্ল্যার্টফরমে’র (ংঃধৎঃঁঢ়.রপঃফ.মড়া.নফ) আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বাংলাদেশ সংবাদ নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমার লাইফের ছোট্ট একটা বিষয় তুলে ধরতে চাইছি, দেখুন আমার লাইফে ব্যবসা-বাণিজ্য শুরু করতে না করতেই আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে যাই। দুটো জিনিস একসঙ্গে চলে না। কিন্তু বেঁচে থাকতে হবে। সেজন্য যতটুকু ব্যবসা করার প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য, আমি ততটুকু করেছি। বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে, এখানে আমাকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যদিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ’র রহমতে একটা জায়গায় এসেছি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। এজন্য আমি এই কথাটা বলছি, কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন। এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি, যারা কিছুদূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ ও সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন আপনার জন্য নয়, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। এবড়মৎধঢ়যরপ জবভবৎবহপব সম্প্রতি অনুষ্ঠানে স্কুলের বাচ্চাদের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমি রাজনীতি করেই মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম বা মাঝে মাঝে এখনো অনেক ক্ষেত্রে হতাশ লাগে। কিন্তু এই বাচ্চাগুলোকে দেখার পরে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। আজকে যখন আপনাদের কতোগুলো কাজ দেখলাম, আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলাম তখন নিজের কনফিডেন্সটা আজকে আরও বেড়ে গিয়েছে। এর কারণ তুলে ধরে তিনি বলেন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। দলের পরিকল্পনা আছে, কাজ আছে। আবার যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)