মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রচারণা সংক্রান্ত উপ-কমিটির সভা

আপলোড তারিখঃ 2026-07-15 ইং
মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রচারণা সংক্রান্ত উপ-কমিটির সভা ছবির ক্যাপশন:

মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার প্রচারণা সংক্রান্ত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সব ধরনের খেলার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।


ফুটবল টুর্নামেন্টের পরেই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। গ্রামে-গঞ্জে যাতে খেলাধুলা ছড়িয়ে পড়ে, তরুণরা যাতে মাদক ও মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে, সরকার সে ব্যাপারে বদ্ধপরিকর। সরকারের আকাক্সক্ষা বাস্তবায়নে জেলা প্রশাসন খেলাকে গুরুত্ব দিচ্ছে।


সভায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল ও পুরো জেলায় ছড়িয়ে দিতে প্রচারণা কমিটির গুরুত্ব তুলে ধরা হয়। মেহেরপুরের সকল ক্রীড়াপ্রেমী ও তরুণদের মাঝে টুর্নামেন্টের বার্তা পৌঁছে দিতে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। মেহেরপুর প্রতিদিনসহ জেলায় গণমাধ্যম কর্মীরা যাতে টুর্নামেন্ট সংবাদ মাধ্যমে প্রচারের মাধ্যমে টুর্নামেন্টের সফলতা বয়ে আনতে পারে, সেক্ষেত্রে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানানো হয়।


উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ইতিমধ্যে শুরু হয়েছে। তিন উপজেলা চ্যাম্পিয়ন ও মেহেরপুর পৌরসভা টিম নিয়ে জেলা পর্যায়ের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে দিনক্ষণ পরে জানানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)