৫ হাজার টাকা জরিমানা, কারেন্ট জাল জব্দ

দামুড়হুদার ডুগডুগি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2026-07-14 ইং
৫ হাজার টাকা জরিমানা, কারেন্ট জাল জব্দ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৪০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল সোমবার বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। সহযোগিতা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহল। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে কারেন্ট জাল বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা মিললে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও বিক্রয় করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নাটোর জেলার গোদাসপুর গ্রামের তফিজ সর্দারের ছেলে বুলবুলকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় ৪০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। এ বিষয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)