দর্শনার পরানপুর-রেলগেট সড়কের বেহাল, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

আপলোড তারিখঃ 2026-07-14 ইং
দর্শনার পরানপুর-রেলগেট সড়কের বেহাল, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী ছবির ক্যাপশন:

দর্শনা পরানপুর থেকে রেলগেট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির বিভিন্ন অংশে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চলাচল চরম দুর্ভোগে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।


স্থানীয়রা জানান, পরানপুর গ্রামের সাবের আলীর ছেলে সিরাজ উদ্দিনের বাড়ির সামনে থেকে দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের রেলগেট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে আছে। গত চার দিনের ভারী বর্ষণের ফলে আজগার মল্লিক ও আইনাল শেখের পুকুরের মধ্যবর্তী অংশে সড়কের নিচের মাটি সরে গিয়ে দুই পুকুরের পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সড়কটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার না করা হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। এ বিষয়ে দর্শনা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শাহিন আলম বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)