চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার যুবককে এক বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-07-12 ইং
চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার যুবককে এক বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল আদালতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানার এসআই পবিত্র কুমার মণ্ডলের নেতৃত্বে তালতলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তালতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. পারভেজ মণ্ডলের (২৭) বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


পরে গ্রেপ্তারকৃত পারভেজ মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হলে সামারি ট্রায়াল আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)