জীবননগরের মৃগমারীতে গ্রামবাসীর হাতে গাঁজাসহ যুবক আটক

মাদকসেবী শফিকুলকে পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2026-07-12 ইং
জীবননগরের মৃগমারীতে গ্রামবাসীর হাতে গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে জীবননগর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসী। আটক যুবক শফিকুল ইসলাম (৩৫) উপজেলার মৃগমারী গ্রামের সরকারপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে মৃগমারী গ্রামের সরকারপাড়া বিলের মাঠে গাঁজা সেবন করার সময় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
মৃগমারী গ্রামের মাদক নির্মূল কমিটির দায়িত্বে থাকা সবুজ হোসেন জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকসেবনের সঙ্গে জড়িত। তাকে এর আগে কয়েকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। শনিবার বিকেলে গাঁজাসহ তাকে আটক করা হয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, মাদকের কারণে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে। এ কারণে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তারা দীর্ঘদিন ধরে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছেন। মাদকের সঙ্গে জড়িতদের একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই সংশোধন হয়নি। তাই এখন থেকে মাদকসহ যাকেই পাওয়া যাবে, তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)