ছবির ক্যাপশন:
স্কুল চলাকালীন ভেতরে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে চুয়াডাঙ্গায় মিতালি খাতুন (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাতের আঁধারে ফার্মপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আইনের আওতায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে মিতালি ও তার স্বামী সামসুর রহমান শুভ হঠাৎ করেই প্রধান শিক্ষকের ওপর চড়াও হন এবং তাকে চড়-থাপ্পড় মারেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূল অভিযুক্তদের একজন মিতালি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে তার স্বামী শুভ পলাতক থাকায় তাকে খোঁজা হচ্ছে।
বিস্তারিত আগামীকালের পত্রিকায়.......
