চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

সাংগঠনিক কার্যক্রম জোরদারে একসঙ্গে কাজ করার আহ্বান

আপলোড তারিখঃ 2026-07-09 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা তার সঙ্গে মতবিনিময়ও করেন। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে শরীফুজ্জামান শরীফ উপস্থিত নেতা-কর্মীদের খোঁজখবর নেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।


এসময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ফাইজুর রহমান, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সহসভাপতি আনিসুজ্জামান বিশ্বাস, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রিকাত মালিতা, তালসারি মহিলা মাদ্রাসার সভাপতি মোস্তফা কালুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতা-কর্মী।


মতবিনিময়কালে শরীফুজ্জামান শরীফ বলেন, বিএনপির প্রতিটি ইউনিটের নেতা-কর্মীকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। তিনি আরও বলেন, ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে নেতা-কর্মীরা যেন নির্দ্বিধায় তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)