দর্শনার তিতুদহে মাদক বিরোধী পথসভা

আপলোড তারিখঃ 2026-07-09 ইং
দর্শনার তিতুদহে মাদক বিরোধী পথসভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। পথসভায় ওসি নজরুল ইসলাম বলেন, ‘মাদক ছাড়ুন, না হলে দর্শনা থানা এলাকা ছাড়ুন।’


তিনি বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই সচেতন হলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।


পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় দর্শনা থানা বিএনপির কমিটির সদস্য আমিরুল ইসলাম মিণ্টু বলেন, মাদকমুক্ত তিতুদহ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের চলমান কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)