দামুড়হুদায় তিন ব্যবসায়ীকে ৮ হাজার ৫ শ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-07-09 ইং
দামুড়হুদায় তিন ব্যবসায়ীকে ৮ হাজার ৫ শ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে গোবিন্দহুদা গ্রামের আব্দুল আলিমকে ২ হাজার টাকা, দশমী গ্রামের আনোয়ার হোসেনকে ১ হাজার ৫ শ টাকা এবং আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৮ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে সরকারি নির্ধারিত মূল্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)