ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন ভোলা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবুল কালাম মণ্ডল।
এছাড়া সাত সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, সহকারী প্রধান শিক্ষক পাভেল মেহমুদ আব্দুর রব, মসজিদের ইমাম সাইদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান আকালে, বিল্লাল হোসেন, আসাদুজ্জামান ও শৈলেন হালদার।
কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে ইসমাঈল হাসান, কামাল হোসেন ও রেজাউল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাজেরুল ইসলাম ও জরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে মাজেদুল মণ্ডল এবং প্রচার সম্পাদক হিসেবে নাসির উদ্দীন মণ্ডল, মইদুল ইসলাম ও বকুল মণ্ডল দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে আরও ৪০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি গঠন সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তারা বলেন, নবগঠিত কমিটি গ্রামে মাদক বিরোধী জনসচেতনতা সৃষ্টি, তরুণদের সচেতন করা এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদারে কাজ করবে। মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে একযোগে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।
