আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব

আপলোড তারিখঃ 2026-07-06 ইং
আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব ছবির ক্যাপশন:

‘৫০-এর পথে একসাথে’ স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে আইএফআইসি ব্যাংক উপ-শাখার উদ্যোগে মধুমাস উৎসব উপলক্ষে আলোচনা সভা ও গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারের মিশুকস্ট্যান্ড সংলগ্ন আইএফআইসি ব্যাংক উপ-শাখার দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক আন্দুলবাড়ীয়া উপ-শাখার ইনচার্জ মেহেদী হাসান লিমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক দর্শনা শাখার ম্যানেজার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক দর্শনা শাখার মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের কর্মকর্তা শাহারিয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান এবং আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।


এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী মোল্লা রোকনুজ্জামান পান্না, সাঈদ হাসান বাপ্পী, মোল্লা খালিদ হাসান, আসাদ, ইমরান খন্দকার, সাবু, মমিন, রুবেলসহ উপ-শাখার অসংখ্য গ্রাহক। অনুষ্ঠানে বক্তারা গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক আন্দুলবাড়ীয়া উপ-শাখার সহকারী কর্মকর্তা এমদাদুল হক।

আলোচনা সভা শেষে উপস্থিত গ্রাহকদের মধ্যে উৎসবমুখর পরিবেশে দেশীয় মৌসুমি ফল আম, কাঁঠাল, আনারস, আমড়া, কলা, পেয়ারা, ড্রাগন, লটকন, ডেওয়া, কামরাঙ্গা ও খেজুর পরিবেশন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)