আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ

উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

আপলোড তারিখঃ 2026-07-06 ইং
আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন এলাকার উন্নয়ন পরিস্থিতির খোঁজখবর নেন।


গতকাল রোববার তিনি জেহালা ইউনিয়নের নিগার সিদ্দিক কলেজ, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়, জুট মিল, নাগদাহ ইউনিয়নের খেজুরতলা এলাকা, ভেদামারির বিভিন্ন রাস্তা, কালভার্ট ও ব্রিজ পরিদর্শন করেন। এছাড়াও আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট ও স্থানীয় মসজিদ পরিদর্শন করে সার্বিক উন্নয়ন পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।


এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা, জেহালা ইউনিয়ন আমীর হুমায়ন কবির, নাগদাহ ইউনিয়ন আমীর ডা. রিপন বিশ্বাস এবং আইলহাস ইউনিয়ন আমীর লিয়াকত আলী।


স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে এলাকার বাস্তব চিত্র জানা সহজ হয় এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)