হাটবোয়ালিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভায় শরীফুজ্জামান শরীফ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা আমাদের দায়িত্ব

আপলোড তারিখঃ 2026-07-05 ইং
হাটবোয়ালিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভায় শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণেই আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে মুক্তিযোদ্ধাদের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছউদ্দিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব। এছাড়া উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ভাংবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


বীর মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল হুদা। সভায় বক্তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, বীরত্ব ও দেশের স্বাধীনতায় তাঁদের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ, আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)