সরোজগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-07-05 ইং
সরোজগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জলিবিলা গ্রামে শান্তনা খাতুন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শান্তনা খাতুন জলিবিলা গ্রামের শাহাজালালের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেজ।


পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত শান্তনা পড়াশোনা করছিলেন। পরে তার মা ডালিয়া খাতুন তাকে খেয়ে ঘুমিয়ে পড়তে বললে শান্তনা আরও কিছুক্ষণ পড়াশোনা করার কথা জানান। এরপর পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে চলে যান।


শনিবার সকালে দীর্ঘ সময় পার হলেও শান্তনা ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।


নিহতের বাবা শাহাজালাল বলেন, "আমার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে।"


এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, "পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।"

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)