মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাবের নতুন কমিটি ঘোষণা

সভাপতি গনি-উল-আজম, আহসান হাবিব সম্পাদক

আপলোড তারিখঃ 2026-07-05 ইং
মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাবের নতুন কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

ঢাকায় বসবাসরত মেহেরপুর জেলার মানুষের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে কাজ করে আসা মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে গনি-উল-আজম সভাপতি এবং আহসান হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


সংগঠনের বিদায়ী সভাপতি সেলিম আহমেদ এবং বিদায়ী সাধারণ সম্পাদক এম. এ. এস. ইমনের উদ্যোগে গঠিত পাঁচ সদস্যের নির্বাচক কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কমিটি অনুমোদন করা হয়। নির্বাচক কমিটির অন্যান্য সদস্য ছিলেন আহসান হাবিব, মর্তুজা বুলবুল এবং অ্যাডভোকেট মাহমুদুল হাসান মিলন।


এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনÑসিনিয়র সহ-সভাপতি মর্তুজা বুলবুল, সহ-সভাপতি মাসুদ রেজা, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসান মিলন, সহ-সভাপতি শারমিন সুলতানা রত্না, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন এইচ. বিশ্বাস ও সাইদ আহমেদ সাইক্লোন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তছলিমা খাতুন, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য সেলিম আহমেদ, সদস্য এম. এ. এস. ইমন এবং সদস্য ও মুখপাত্র বিকলুস আহমেদ।


নির্বাচক কমিটি নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়া এবং একটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বানের অনুরোধ জানিয়েছে।


বিদায়ী সাধারণ সম্পাদক এম. এ. এস. ইমন এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, "মেহেরপুর জেলা কমিউনিটি ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকায় বসবাসরত মেহেরপুরবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"


তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং মেহেরপুরবাসীর প্রতি নতুন কমিটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান এবং নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)