চুয়াডাঙ্গার পরিচিত টেকনিশিয়ান রকিবুল আলম বাপ্পীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-07-05 ইং
চুয়াডাঙ্গার পরিচিত টেকনিশিয়ান রকিবুল আলম বাপ্পীর ইন্তেকাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের পরিচিত মুখ, এসি ও ফ্রিজের দক্ষ টেকনিশিয়ান এবং সবার কাছে সদালাপী হিসেবে পরিচিত রকিবুল আলম বাপ্পী (৫৪) আর নেই। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


পারিবারিক সূত্রে জানা গেছে, রকিবুল আলম বাপ্পী চুয়াডাঙ্গার প্রয়াত ফকির ডাক্তারের ছেলে। দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে এসি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজ করে সুনামের সঙ্গে জীবিকা নির্বাহ করছিলেন। দক্ষতা, সততা ও আন্তরিক ব্যবহারের কারণে তিনি গ্রাহকদের কাছে অত্যন্ত আস্থাভাজন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল শনিবার বাদ এশা চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জান্নাতুল মাওলা কবরস্থানে তাকে দাফন করা হয়। রকিবুল আলম বাপ্পীর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)